প্রেমের টানে চীন থেকে পিরোজপুরে যুবক, বয়স কম হওয়ায় হয়নি বিয়ে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, এরপর প্রেম। ভালোবাসার টানে সুদূর চীন থেকে পিরোজপুর-এর এক প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন ৩০ বছর বয়সী চীনা যুবক লিয়ন। তবে প্রেমিকার বয়স কম হওয়ায় শেষ পর্যন্ত বিয়ে ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছে।
ঘটনাটি পিরোজপুরের নাজিরপুর এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের মেয়ে সিনথিয়া আক্তার তুবা (১৬)-র সঙ্গে পরিচয় হয় ভাষা শেখার একটি মোবাইল অ্যাপের মাধ্যমে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে ভাষা শেখার সূত্রে পরিচয় হলেও পরে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয় মোবাইল অ্যাপের-এ। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়।
তুবা জানান, লিয়ন তার কাছে বাড়ির ঠিকানা চাইলেও তিনি কখনও ভাবেননি যে সত্যিই চীন থেকে বাংলাদেশে চলে আসবেন তিনি। চলতি মাসের ৮ মে লিয়ন প্রথমে ঢাকায় আসেন। পরে বৃহস্পতিবার নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে যান।
বিদেশি অতিথিকে দেখতে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দা মাসুম বলেন,
“শুনেছি চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।”
আরেক বাসিন্দা বাচ্চু হাওলাদার বলেন,
“মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে-এটা শুনে কৌতূহলবশত আমরাও দেখতে এসেছি।”
তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কিছুদিন ধরেই লিয়নের সঙ্গে তাদের ফোনে যোগাযোগ ছিল। তিনি বলেন,
“সে বাড়িতে আসার পর আমরা তাকে বাঙালি খাবার খাইয়ে আপ্যায়ন করেছি। তবে আমার মেয়ে এখনও অপ্রাপ্তবয়স্ক। তাই এখন বিয়ের কোনো সুযোগ নেই।”
ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তুবার বয়স কম হওয়ায় আপাতত তিনি দেশে ফিরে যাচ্ছেন। তবে ভবিষ্যতে বয়স পূর্ণ হলে আবার বাংলাদেশে আসবেন এবং তুবা রাজি থাকলে তাকে বিয়ে করতে চান।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
