সারাদেশ

প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

অনলাইন ডেস্ক

২৩ ঘন্টা আগে


প্রেমের টানে চীন থেকে কসবায়, ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে

ছবি: সংগৃহীত


প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এসে ইসলাম গ্রহণ করে এক বাংলাদেশি তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক সোহান চাও (৩৮)। ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। বর্তমানে দম্পতি ঢাকায় অবস্থান করছেন এবং প্রয়োজনীয় আইনি ও ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোহান চাও চীনের হেনান প্রদেশের নানইয়াং শহরের বাসিন্দা। তিনি সংফু ফ্যাংয়ের ছেলে। তার স্ত্রী আয়েশা সুলতানা (২১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের বাসিন্দা এবং আবদুল আলিমের মেয়ে।

আয়েশা সুলতানা জানান, প্রায় তিন মাস আগে একটি অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের মাধ্যমে একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১২ জুন সোহান বাংলাদেশে আসেন। দুই দিন পর তারা ঢাকায় গিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, হাইকোর্টের একজন আইনজীবীর সহায়তায় সোহানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সম্মতির পর সোহান ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ এবং ইসলামী শরিয়াহ ও আইনানুগ প্রক্রিয়ায় তাদের বিয়ে সম্পন্ন হয়।

আয়েশার বাবা আবদুল আলিম বলেন, বিদেশি নাগরিক হওয়ায় সোহানের পরিচয় ও পারিবারিক তথ্য যাচাইয়ের পরই বিয়েতে সম্মতি দেওয়া হয়েছে। বর্তমানে মেয়ের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার (১৮ জুলাই) বিকেলে আয়েশাদের বাড়িতে স্থানীয়দের ভিড় দেখা যায়। অনেকেই কৌতূহলবশত নবদম্পতিকে দেখতে সেখানে যান।

স্থানীয় বাসিন্দা সাগর চৌধুরী বলেন, বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও সরকারি নজরদারি থাকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজন হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহের ক্ষেত্রে উভয় দেশের প্রচলিত আইন, ভিসা ও অভিবাসন-সংক্রান্ত বিধি অনুসরণ করা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


নুহাশপল্লীতে শ্রদ্ধা, স্মৃতিচারণ ও ভক্তদের ঢল—পালিত হলো হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী
নুহাশপল্লীতে শ্রদ্ধা, স্মৃতিচারণ ও ভক্তদের ঢল—পালিত হলো হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

নানা আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল থেকে গাজীপুরের পিরুজালী এলাকায় অবস্থিত নুহাশপল্লীতে লেখকের ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারো মানুষ প্রিয় লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার কর্মজীবন ও সাহিত্যকীর্তি...

১ দিন আগে


চার নদীর ছয় পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা
চার নদীর ছয় পয়েন্টে বিপৎসীমার ওপরে পানি, ৪৮ ঘণ্টায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শনিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, দেশের চারটি প্রধান নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।সংস্থাটির সর্বশেষ পর্যবেক্ষণ অনুযায়ী, সাঙ্গু...

৯ দিন আগে


চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর

২৯ দিন আগে


আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের

সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু

২৯ দিন আগে

Dr.Mahfuzul Alom