জাতীয়

পিরোজপুরের স্থগিত সড়ক প্রকল্প দ্রুত চালুর আশ্বাস : মাসুদ সাঈদী

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


পিরোজপুরের স্থগিত সড়ক প্রকল্প দ্রুত চালুর আশ্বাস : মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত


পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী জানিয়েছেন, জেলায় দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সড়ক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে পিরোজপুরের উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও জিয়ানগর) এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং বন্ধ থাকা প্রকল্প নিয়ে প্রায় ৩০ মিনিট ধরে আলোচনা হয়। বৈঠকে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব সহকারে মতামত শোনা হয় এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

মাসুদ সাঈদী দাবি করেন, পূর্ববর্তী সময়ে দুর্নীতির কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় থাকা ১১টি প্রকল্পের মধ্যে ৮টি বন্ধ হয়ে যায়। এসব প্রকল্প পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক নির্মাণকে অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের বিষয়টি বৈঠকে তুলে ধরেন। প্রয়োজনে রাজস্ব বাজেট থেকে জরুরি বরাদ্দ দিয়ে কাজ শুরু করার প্রস্তাবও দেন তিনি।

বৈঠকে পিরোজপুরের অন্যান্য উন্নয়ন বিষয় নিয়েও আলোচনা হয় বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাসুদ সাঈদী আশা প্রকাশ করেন, দ্রুতই বন্ধ থাকা প্রকল্পগুলো আবার চালু হবে এবং পিরোজপুরে উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।


অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...

২১ মিনিট আগে


শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে

৪৩ মিনিট আগে


‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম

দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে

১৯ ঘন্টা আগে


রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom