জাতীয়

পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণের আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


পিলখানা হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণের আহ্বান প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


পিলখানার হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা

প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধ, ৯০’র গণআন্দোলন ও ‘২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, ২৫ ফেব্রুয়ারি জাতির ইতিহাসে এক রক্তাক্ত দিন। এই নির্মম ঘটনা জাতীয় জীবনে গভীর ক্ষত সৃষ্টি করেছে, যার বেদনা এখনো বহমান।

রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি

তারেক রহমান বলেন, দেশে প্রত্যাবর্তনের পর বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করে তিনি শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের কষ্ট ও বিচার না পাওয়ার যন্ত্রণা উপলব্ধি করেছেন।

তিনি বলেন, “পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে দিন দুটিকে যথাযথভাবে স্মরণে রাখার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সীমান্তরক্ষী বাহিনীর ইতিহাস

বক্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের সময় তৎকালীন ইপিআরের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার সময় জিয়াউর রহমান-এর পাশে সেনাবাহিনী ও ইপিআর সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন।

পরে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীর পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেন বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় নিরাপত্তা ও শহীদ পরিবার

প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনা জাতীয় নিরাপত্তা কাঠামোর দুর্বলতা সামনে এনেছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থা আরও আধুনিক ও শক্তিশালী করা হবে।

একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৬ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৭ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom