সারাদেশ

ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


ফ্যামিলি কার্ডের শুমারির দায়িত্বে ছাত্রলীগ নেতা, লালমাইয়ে চাঞ্চল্য

ছবি: সংগৃহীত


কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচিতদের চূড়ান্ত তালিকায় উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. শাহ নেওয়াজের নাম রয়েছে বলে জানা গেছে।

রোববার (৯ আগস্ট) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা শুরু হয়।

জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের চূড়ান্ত তালিকা গত বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশ করা হয়। ওই তালিকায় ছাত্রলীগ নেতা শাহ নেওয়াজের নাম রয়েছে।

এর আগে গত ২৮ জুলাই লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি সুব্রত বিশ্বাস দাসের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। এতে সুপারভাইজার পদে ৮০ জন এবং তথ্য সংগ্রহকারী পদে ৩১৯ জন পরীক্ষায় অংশ নেন।

চূড়ান্ত তালিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি শাহ নেওয়াজের নাম থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে একই পরিবারের দুই ভাই-বোন আয়েশা সিদ্দিকা সাবরিনা ও জুনায়েদ আহমেদ নির্বাচিত হওয়ায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও অভিযোগ উঠেছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, ফ্যামিলি কার্ড শুমারির দায়িত্বে ছাত্রলীগ সভাপতির নাম দেখে তারা বিস্মিত হয়েছেন। তার অভিযোগ, উপজেলা প্রশাসন পরিকল্পিতভাবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করছে।

তবে অভিযোগের বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস বলেন, বিষয়টি তার জানা নেই। ছাত্রলীগ সভাপতিকে দায়িত্ব দেওয়া হবে না। চূড়ান্ত তালিকায় কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।


প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাবুনগর মাদ্রাসায় কঠোর নিরাপত্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির নাজিরহাটের বাবুনগর মাদ্রাসা ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে র‍্যাব, পুলিশ, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বক্ষণিক নজরদারি করছেন।রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে...

৮ ঘন্টা আগে


সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক
সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার অভিযোগ, ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।শনিবার (৮ আগস্ট) সকালে সাতমেরা সীমান্তের বিরাজোত এলাকায় এ ঘটনা ঘটে। আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি...

১ দিন আগে


নাটোরে মন্ত্রীর পথসভা থেকে লাইসেন্স করা পিস্তলসহ যুবক আটক
নাটোরে মন্ত্রীর পথসভা থেকে লাইসেন্স করা পিস্তলসহ যুবক আটক

নাটোরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে লাইসেন্স করা একটি পিস্তলসহ তামিম (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবনের সামনে আয়োজিত পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,...

১ দিন আগে


ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৯
ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৯

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর থানাধীন কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও সিলেটগামী বেঙ্গল

২ দিন আগে

Dr.Mahfuzul Alom