জাতীয়

ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটাকে ঘিরে বিতর্ক, কাজ বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ফতুল্লায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটাকে ঘিরে বিতর্ক, কাজ বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত


স্থানীয়দের দাবি, পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এ কাজে জড়িত ব্যক্তিরা অনুমতির একটি কাগজ দেখিয়ে কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাদের অভিযোগ, এভাবে মাটি অপসারণের ফলে সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেছেন, তারা প্রকল্পের নির্মাণকারী চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওয়ার্ক অর্ডার পেয়েছেন এবং এটি প্রকল্পের অংশ হিসেবেই করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হওয়ায় আপাতত কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, মাটি কাটার সঙ্গে জড়িতদের দাবি অনুযায়ী তাদের অনুমতি রয়েছে। তবুও বিষয়টি পর্যালোচনা না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, রেলওয়ে এ ধরনের মাটি কাটার কোনো অনুমতি দেয়নি। তার ভাষ্য, রেলওয়ের পক্ষ থেকে এমন কোনো কাজের অনুমোদন দেওয়া হয়নি।

অন্যদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, পিলার নম্বর ৭৬ থেকে ৯০ পর্যন্ত প্রায় ৬০০ মিটার এলাকা পূর্বে জলাশয় ছিল। ভায়াডাক্ট নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি ও বালু দিয়ে স্থানটি ভরাট করেছিল। বর্তমানে পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য ওই এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে জলাশয় পুনঃখননের কাজ করা হচ্ছে।

একই ঘটনায় দুই পক্ষের ভিন্ন বক্তব্যে প্রকল্প সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার বিষয়টি সামনে এসেছে। স্থানীয়রা বিষয়টির স্বচ্ছ তদন্ত এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৩ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৪ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১৫ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom