ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নয়, আশ্বাস প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭ দশমিক ৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জুয়েল রানা-কে সচিবালয়ে ডেকে নেওয়া এক সাক্ষাতে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন বলে জানিয়েছেন জুয়েল রানা।
সোমবার (১ জুন) অনুষ্ঠিত ওই সাক্ষাতে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সম্ভাব্য কর আরোপের বিষয়ে উদ্বেগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জুয়েল রানা। পরে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, বিষয়টি শুনেই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় তথ্য জানতে চান এবং তরুণদের আয়ের ওপর এমন কর আরোপ না করার পক্ষে মত দেন।
জুয়েল রানা বলেন, প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে তরুণদের ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং ও বৈদেশিক আয়ভিত্তিক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, ফ্রিল্যান্সাররা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা বৈদেশিক মুদ্রা দেশে আনছেন, যা অর্থনীতির জন্য ইতিবাচক অবদান।
জনপ্রিয় ফেসবুক পেজ চিত্ত মিডিয়া-এর প্রতিষ্ঠাতা জুয়েল রানা কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক ভিডিও নির্মাণের মাধ্যমে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা তার পেজটি অল্প সময়ের মধ্যেই ৪৩ লাখের বেশি অনুসারী অর্জন করেছে।
আলোচনার সময় জুয়েল রানা যুক্তি তুলে ধরেন যে, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের সম্পদ বিদেশে পাচার করেন না; বরং নিজেদের শ্রম ও দক্ষতার মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসেন। তার এ বক্তব্যের সঙ্গে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন বলেও তিনি দাবি করেন।
তবে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর কর আরোপ না করার বিষয়ে এখন পর্যন্ত সরকার বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা লিখিত ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট মহল এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...
১ দিন আগে
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১
২ দিন আগে
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...
২ দিন আগে
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...
৪ দিন আগে
