সারাদেশ

ফেসবুকে ‘হা-হা’ রিয়্যাক্ট ঘিরে সংঘর্ষ, উখিয়ায় নিহত ১

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


ফেসবুকে ‘হা-হা’ রিয়্যাক্ট ঘিরে সংঘর্ষ, উখিয়ায় নিহত ১

ছবি: সংগৃহীত


কক্সবাজারের উখিয়া উপজেলার টাইপালং এলাকায় ফেসবুক পোস্টে ‘হা-হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ ভয়াবহ সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় সৈয়দা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দা খাতুন স্থানীয় বাসিন্দা সব্বির আহমেদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাদরাসার দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের দেয়াল লিখন নিয়ে স্থানীয় বিএনপি সমর্থক আকাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে এক যুবকের আইডি থেকে ‘হা-হা’ রিয়্যাক্ট দেওয়া হয়। বিষয়টি নিয়ে আকাশ জানতে চাইলে ওই যুবক দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্টটি মূলত তার স্ত্রী ব্যবহার করেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ওই যুবকের দূরসম্পর্কের খালা সৈয়দা খাতুন গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ.এন.এম. সাজেদুর রহমান জানান, ঘটনার পর অভিযুক্ত যুবককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা যুবকের নাম মোহাম্মদ ইউনুস। নিহতের ছেলে আব্দুর রহমান প্রকাশ ইমরান অভিযোগ করেন, তিনি ও তার বন্ধু ইউনুস স্থানীয় একটি দোকানে বসে থাকার সময় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম, তার ছেলে আকাশ, বিএনপি নেতা মিজান সিকদার, তার ছেলে জিসান সিকদার এবং আরও কয়েকজন তাদের ওপর হামলা চালান।

ইমরান বলেন,
“আমার মা আমাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন। হামলাকারীরা তাকেও মারধর করে। আমি আমার মায়ের হত্যার বিচার চাই। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই।”

তবে অভিযুক্ত বিএনপি নেতা মিজান সিকদার ও তার ছেলে জিসান সিকদার অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, ঘটনার সময় তারা সেখানে উপস্থিত ছিলেন না এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাম জড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে টাইপালং এলাকার একটি মাদরাসার দেয়ালে ‘জয়বাংলা’ স্লোগান লেখা নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করা হয়, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছিল। অভিযোগটি করেছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

১ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom