পোস্টাল ব্যালটে বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দলটি মোট পোস্টাল ভোটের ৪৫.৮৮% পেয়েছে, যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি পেয়েছে ৩০.২৮%। পোস্টাল ভোটের জোয়ারে দুটি আসনের চূড়ান্ত ফলাফলও পাল্টেছে।
শনিবার (৭ মার্চ) ইসি আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এবার প্রথমবারের মতো প্রবাসীদের, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী এবং কয়েদিদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে।
ইসির তথ্যমতে, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন, এর মধ্যে ভোট দিয়েছেন ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন, বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮টি ভোট। ভোট প্রদানের হার হয়েছে ৬৯.৯৯%।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়:
জামায়াতে ইসলামী: ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট (৪৫.৮৮%)
বিএনপি: ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট (৩০.২৮%)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৫২ হাজার ৮৪০ ভোট (৪.৯৬%)
পোস্টাল ব্যালটের কারণে সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনের সাধারণ ভোটের ব্যবধানও পাল্টেছে।
সিরাজগঞ্জ-৪: সাধারণ ভোটে বিএনপি এগিয়ে ছিলেন, কিন্তু পোস্টাল ভোটে জামায়াতের রফিকুল ইসলাম খান ২,১৭৯ ভোট পেয়ে ৫৯৪ ভোটের ব্যবধানে জয়ী হন।
মাদারীপুর-১: পোস্টাল ব্যালটে বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা ১,৩৯৮ ভোট পেয়ে ৩৮৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১, বগুড়া-৬ এবং কুমিল্লা-৪ আসনে বিভিন্ন প্রার্থী পোস্টাল ভোটে উল্লেখযোগ্য ভোট পেয়ে ফলাফলে প্রভাব ফেলেছেন। সর্বোচ্চ ভোট পড়েছে রংপুর-২ আসনে (৮৭.০৮%), এবং সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছিল ফেনী-৩ আসনে (১৬,০৩৮ জন)।
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...
২ দিন আগে
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৩ দিন আগে
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও
৩ দিন আগে
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা
৬ দিন আগে
