জাতীয়

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছবি: সংগৃহীত


রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহলে আলোচনায় ছিল। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেও রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সদস্যরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনকাল ছিল দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময়ের মধ্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর ঘটনাও তার দায়িত্বকালেই ঘটে।

রাষ্ট্রপতির পদত্যাগের ফলে এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।```


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সমর্থন জানালেন ড. আসিফ নজরুল
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে সমর্থন জানালেন ড. আসিফ নজরুল

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই নিজের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।শুক্রবার...

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।শুক্রবার (২৪ জুলাই) সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয়

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমে, গুরুত্ব পেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ আন্তর্জাতিক গণমাধ্যমে, গুরুত্ব পেল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট

বাংলাদেশের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট, দ্য স্টার ও নিউজ-১৮সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে তুলে ধরেছে।হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগকে বাংলাদেশের সাম্প্রতিক

৭ ঘন্টা আগে


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে সংসদে প্রস্তুতি, পৌঁছেছে এসএসএফের প্রটোকল গাড়ি
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণে সংসদে প্রস্তুতি, পৌঁছেছে এসএসএফের প্রটোকল গাড়ি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে প্রয়োজনীয় আনুষ্ঠানিক ও নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ এলাকায় সরেজমিনে দেখা যায়, বিকেল ৪টা ২৬ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ব্যবহারের জন্য একটি সরকারি গাড়ি এবং স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) দুটি প্রটোকল গাড়ি

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom