পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে সরানো হয়েছে অতিরিক্ত মাটি: সেতুমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ফতুল্লা এলাকায় পদ্মা রেলসেতুর একটি পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। ব্রিজ নির্মাণের সময় বিভিন্ন ধরনের অস্থায়ী প্রতিবন্ধকতা বা ব্যারিয়ার তৈরি করা হয়। সেখান থেকে প্রয়োজনীয় কিছু মাটি সরানো হয়েছিল।”
তিনি জানান, নির্মাণকাজের সহায়ক হিসেবে রাখা ওই অতিরিক্ত মাটি দীর্ঘদিন ধরে অপসারণ করা হয়নি। ফলে জায়গাটি উঁচু হয়ে যাওয়ায় সেখানে মই ব্যবহার করে চুরি বা চুরির চেষ্টা হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই অতিরিক্ত মাটি সরানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট এলাকায় ভবিষ্যতে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে রাজধানীর বাস টার্মিনাল ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। মহাখালী বাসস্ট্যান্ড আপাতত বহাল থাকলেও দীর্ঘমেয়াদে সেটিকে উত্তরায় স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানান।
তিনি বলেন, মহাখালী বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় বাস অবস্থান করায় যানজট ও অব্যবস্থাপনা সৃষ্টি হচ্ছে। এজন্য ৫০ বিঘা জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলো যাত্রার আগে নির্দিষ্ট সময় স্ট্যান্ড ব্যবহার করবে, আর বাকি সময় নির্ধারিত ডিপোতে অবস্থান করবে।
এছাড়া, সায়েদাবাদ বাসস্ট্যান্ড ভবিষ্যতে কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। তবে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা নিশ্চিত হওয়ার পরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
৩ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
৪ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, শুনলেন শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ড
রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার রেকর্ডকৃত একটি কলও শোনেন।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আমন্ত্রিত অতিথিদের
৪ ঘন্টা আগে
