জাতীয়

পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণে কোনো ঝুঁকি নেই: রেলমন্ত্রী

ছবি: সংগৃহীত


পদ্মা রেল সেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি তৈরি হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর ভায়াডাক্ট এলাকায় ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভায়াডাক্টের নিচে মাটি অপসারণ প্রকল্পের পরিকল্পনারই অংশ। এ বিষয়ে বিভিন্ন ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই। প্রকৌশলগতভাবে রেললাইন বা সেতুর নিরাপত্তার ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের সময় ভারী যন্ত্রপাতি চলাচলের সুবিধার্থে অস্থায়ীভাবে ভরাট করা মাটি এখন প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী অপসারণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রাকৃতিক জলপ্রবাহ ও পরিবেশের স্বাভাবিক ভারসাম্য পুনরুদ্ধার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, মাটি অপসারণ প্রকল্পের অবিচ্ছেদ্য অংশ এবং এটি সম্পূর্ণ ইতিবাচক উদ্দেশ্যে করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করেই কাজটি পরিচালিত হচ্ছে।

মন্ত্রী জানান, ১৬ দশমিক ৭৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ১৪ দশমিক ৪১ কিলোমিটার এলাকায় মাটি অপসারণ সম্পন্ন হয়েছে। বাকি ২ দশমিক ৩৪ কিলোমিটার এলাকায় গড়ে সাড়ে তিন ফুট গভীরতা পর্যন্ত মাটি অপসারণ করা হবে।

তিনি বলেন, প্রকল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে এবং পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতেই এই কাজ দ্রুত শেষ করা প্রয়োজন। পুরো কাঠামো প্রকৌশলগতভাবে নিরাপদ রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ে পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।

পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান, রেল মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ সেনাবাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী
ইতিহাসে সর্বোচ্চ পূজামণ্ডপ বরাদ্দ ও নিরাপত্তায় দুর্গাপূজা স্বরাষ্ট্রমন্ত্রী

বারের শারদীয় দুর্গাপূজা দেশের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ, সর্বোচ্চ ছুটি ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ-সংলগ্ন বনানী পূজার মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত দুর্গাপূজার মহাষষ্ঠীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইতিহাসে সর্বোচ্চ...

৭ ঘন্টা আগে


শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক
শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস ও ব্যাংক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ছুটি সমন্বয় করতে ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে আগামীকাল শনিবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। এর আগে, গত ৭ অক্টোবর এক দিন ছুটি বাড়িয়ে শারদীয় দুর্গাপূজার ছুটি ঘোষণা করে সরকার।

৭ ঘন্টা আগে


অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ
অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১২.৯ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সময়ে দেশে ৯.৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসা ৮.৮৫৬ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১২.৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ১.৪০৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

১ দিন আগে


ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ
ভোরে কুয়াশার চাদরে ঢাকা নীলফামারী বাড়ছে শীতের আমেজ

মধ্যরাত থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। দূরের পথ ঝাপসা, ঘাসের ডগায় জমে শিশির। হিমেল হাওয়ায় উত্তরের জেলা নীলফামারীতে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। তবে সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কেটে যাচ্ছে কুয়াশা। উত্তরাঞ্চলের জনপদে ভোরের এই পরিবর্তিত আবহাওয়া জানান দিচ্ছে ঋতু বদলের বার্তা। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটাই...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom