জাতীয়

পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

অনলাইন ডেস্ক

১ দিন আগে


পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

ছবি: সংগৃহীত


বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (ওয়াটারমার্ক) হিসেবে সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ই-পাসপোর্টের ভেতরের পাতার জলছাপে পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশা অনুযায়ী ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিত্রের পাশাপাশি শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ হিসেবে ব্যবহার করা হবে।

এছাড়া নতুন নকশার অংশ হিসেবে দেশের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও প্রাকৃতিক সৌন্দর্যও পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় স্থান পাচ্ছে। এতে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, লালবাগ কেল্লা, কান্তজিউ মন্দির, পানাম নগর ও কার্জন হলসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার জলছাপ যুক্ত করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নকশার মাধ্যমে দেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ই-পাসপোর্টে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পাসপোর্ট পর্যায়ক্রমে ইস্যু করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান রিজভীর
জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান রিজভীর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত আলোচনা শুরু করে প্রয়োজনীয় আইন ও সাংবিধানিক সংশোধনের মাধ্যমে তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিটি)-এর অডিটোরিয়ামে আয়োজিত ‘জুলাই স্মৃতি’...

১ ঘন্টা আগে


জিয়াউল আহসানের ‘জলসিঁড়ি’ ভবনে দুদকের ইনভেন্টরি অভিযান
জিয়াউল আহসানের ‘জলসিঁড়ি’ ভবনে দুদকের ইনভেন্টরি অভিযান

ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানাধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের জব্দকৃত ‘জলসিঁড়ি’ আটতলা ভবনে ইনভেন্টরি কার্যক্রম পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২০ জুলাই) দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী ভবনটিতে অভিযান...

৫ ঘন্টা আগে


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের প্রত্যয়নিত কপিও...

৫ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন।জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শনিবার (১৯ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রোববার রাশেদ খাঁন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রজ্ঞাপনের অনুলিপি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন।প্রজ্ঞাপনে বলা হয়, মো. রাশেদ খাঁনকে অন্য কোনো পেশা,

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom