জাতীয়

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান প্রাথমিক শিক্ষক সুপারিশ প্রাপ্তদের

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকরা নিয়োগপত্রের দাবিতে রাজধানীতে আন্দোলন শুরু করেছেন। রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর সামনে থেকে একটি মিছিল বের করেন তারা।

মিছিলটি সড়কে উঠতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে আন্দোলনকারীরা শাহবাগ এলাকায় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং সেখানে বিক্ষোভ চালিয়ে যান।

এ সময় তারা ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’ এবং ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’-এমন বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, তারা প্রায় আড়াই মাস আগে সুপারিশপ্রাপ্ত হলেও এখনো নিয়োগপত্র পাননি, এমনকি এ বিষয়ে কোনো স্পষ্ট তথ্যও দেওয়া হয়নি। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শাহবাগে এই অবস্থান কর্মসূচির ফলে এলাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom