জাতীয়

নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে দুই ঘণ্টা ৩৫ মিনিট যাত্রাবিরতির পর স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ফ্লাইটটির নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৫৫ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।

নিউইয়র্ক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এরপর মোটর শোভাযাত্রা সহকারে তাকে হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হবে। সফরকালে তিনি ওই হোটেলেই অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত নাশতায় অংশ নেবেন তিনি। ২৩ সেপ্টেম্বর বৈশ্বিক বৈষম্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকট নিয়ে কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।


তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক
তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও

১ ঘন্টা আগে


জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী পর্বে তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে বিশ্বের অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তিনি এ অধিবেশনে অংশ নেন।এর আগে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের

২ ঘন্টা আগে


এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
এক পয়সা বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতি কিলোমিটারে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। অতিরিক্ত ভাড়া আদায় করলে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে রুট পারমিট পাওয়ার ক্ষেত্রেও জবাবদিহির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে...

৬ ঘন্টা আগে


১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী
১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজভী

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উত্তরাঞ্চলমুখী লংমার্চে যমুনা সেতু দিয়ে পার হওয়া কিছু গাড়ির টোল দেওয়া হয়নি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বিপুলসংখ্যক মানুষ দেখে টোল আদায়কারীরা হয়তো ভয় পেয়েছিলেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয়ে গণমাধ্যমে...

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom