জাতীয়

নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: আইজিপি

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না: আইজিপি

ছবি: সংগৃহীত


আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সব ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে ‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি’ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বাহারুল আলম জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে মোট ৩১৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখন পর্যন্ত ২৭ হাজার ৯৫০টি বৈধ অস্ত্র জমা পড়েছে বলেও জানান তিনি।

নির্বাচনে নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে আইজিপি বলেন, দেশের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি জেলা পর্যায়ে ড্রোন ক্যামেরা ব্যবহার করা হবে এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ৫ আগস্ট থানা থেকে পুলিশের অস্ত্র লুটের পাশাপাশি সাধারণ মানুষের থানায় জমা রাখা অস্ত্রও লুট হয়েছে, যার সংখ্যা এক হাজারের বেশি। তবে এসব অস্ত্র উদ্ধার না হলেও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আইজিপি বলেন, পরাজিত বা উগ্র কোনো শক্তি এখন আর বড় ধরনের হুমকি নয়। এবারের নির্বাচনে সারাদেশে এক লাখ ৮৭ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।


আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম

আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...

২ ঘন্টা আগে


দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা

দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...

৩ ঘন্টা আগে


সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...

৫ ঘন্টা আগে


ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom