নির্বাচন সামনে রেখে সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে নির্দেশ ইসির
অনলাইন ডেস্ক
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশের সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ডিসি ও এসপিদের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে এবং দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে তারাই প্রশাসনকে দৌড়ের ওপর রাখবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভা শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গুলিতে নিহত শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, খুব শিগগিরই সারাদেশে যৌথ অভিযান (জয়েন্ট অপারেশন) পরিচালিত হবে। এই অভিযানের মূল লক্ষ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা।
ডিসি ও এসপিদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষ, ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তার পরিবেশ নিশ্চিত করতে হবে। নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা ডেপ্লয়মেন্ট সাধারণত পাঁচ দিনের জন্য হয়ে থাকে। তবে বাজেট ও বাস্তবতা বিবেচনায় এই সময়সীমা ছয় দিনে বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা চলছে, যাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজের ক্ষেত্রে আরও নমনীয়তা আসে।
চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সারাদেশে সমন্বিতভাবে চেকপয়েন্ট অপারেশন চালাতে হবে। কোথাও মোবাইল চেকপয়েন্ট, কোথাও স্থায়ী চেকপোস্ট বসানো হবে। এ ক্ষেত্রে সব আইনশৃঙ্খলা বাহিনীকে একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যমান আইনশৃঙ্খলা কমিটিগুলোকে সক্রিয় করতে হবে। পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য আলাদা সেল গঠন করে সেগুলোকে কার্যকর রাখতে হবে।
নির্বাচন কমিশনার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘থ্রি সি’—কমান্ড, কন্ট্রোল ও কো-অর্ডিনেশন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি বাহিনী নিজ নিজ কমান্ড বজায় রাখবে, তবে সমন্বয় হবে যৌথ সেলের মাধ্যমে, যাতে কোথাও কাজের পুনরাবৃত্তি বা সমন্বয়হীনতা না ঘটে।
তিনি বলেন, প্রতিটি এলাকার মানুষ জানে কারা অপরাধী ও কারা সন্ত্রাসী। বর্তমানে অধিকাংশ মানুষ ভোটমুখী এবং তারা শান্তিপূর্ণ নির্বাচন চায়। জনগণের এই প্রত্যাশা পূরণ করাই প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
৫ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
৬ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
২৩ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
