খেলাধুলা

নেপালে রাজনৈতিক অস্থিরতা: এক ম্যাচ খেলেই দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


নেপালে রাজনৈতিক অস্থিরতা: এক ম্যাচ খেলেই দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল

নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ব্যাপক বিক্ষোভের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে ফিরছে জামাল ভূঁইয়া ও তার দল।

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ এবং দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই উত্তাল পরিস্থিতির কারণে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) গতকাল, ৮ সেপ্টেম্বর, ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

আজ (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচ শেষে আগামীকাল দেশে ফেরার কথা ছিল দলের। কিন্তু অপ্রত্যাশিত এই পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরছেন জামাল-মোরসালিনরা।

উল্লেখ্য, নেপালে বেশ কিছুদিন ধরেই রাজতন্ত্র ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলছিল। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর পরিস্থিতি আরও খারাপ হয়। এর জের ধরে গতকাল বাংলাদেশের অনুশীলনও বাতিল করা হয়। দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গিয়েছিল বাংলাদেশ দল। গত শনিবার প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়।


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

১ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৪ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৪ দিন আগে


ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom