নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎকেন্দ্র। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে যে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল, তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
প্রতিবেদন অনুযায়ী, বর্ষা মৌসুমে নদ-নদীতে পানির প্রবাহ বাড়লে নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন বেড়ে যায়। এতে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে নেপাল।
তবে গত ২৬ আগস্টের ভয়াবহ বন্যা ও আকস্মিক ঢলে দেশটির বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে ভোটেকোশি নদীতে আকস্মিক বন্যার পর একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন ছিল ২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের। বন্যায় কেন্দ্র দুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গত সপ্তাহ থেকে সেগুলোতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
এই দুটি প্রকল্প ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করত। ডলারে মূল্য পরিশোধের মাধ্যমে ভারতীয় গ্রিড হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আসছিল।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ জানিয়েছেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী নেপালের দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিকল্প কোনো প্রকল্প থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।
এদিকে, বন্যার কারণে নেপালের বিদ্যুৎ রপ্তানিতেও বড় ধরনের ধাক্কা লেগেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক মৌসুমেও নেপাল যেখানে গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করত, ক্ষয়ক্ষতির কারণে তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।
নেপাল দীর্ঘদিন শীতকালে বিদ্যুতের ঘাটতির কারণে আমদানিনির্ভর থাকলেও জলবিদ্যুৎ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দেশটি বর্তমানে আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে। ভয়াবহ বন্যায় সেই সক্ষমতাই এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।
অন্যদিকে, বন্যা ও ভূমিধসে নেপালে প্রাণহানির সংখ্যাও বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৭৫৭ জন। ফলে বিদ্যুৎ অবকাঠামোসহ দেশের সামগ্রিক যোগাযোগ ও অর্থনৈতিক ব্যবস্থায় বন্যার প্রভাব আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগের বাসভবনে সাক্ষাৎ করে বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।সীতাকুণ্ড নাগরিক...
১৮ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প ও কার্যকর পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভীর দাবি, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের...
১৯ ঘন্টা আগে
জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র্যাব
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ঘিরে সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব...
১ দিন আগে
জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের
দেশের সব নাগরিককে জন্মের পরপরই একটি একক, স্থায়ী ও স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে এই কার্ড নাগরিকের সারা জীবন পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে তথ্য...
১ দিন আগে
