জাতীয়

জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র‍্যাব

সংগৃহীত


সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ঘিরে সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশব্যাপী শুভ জন্মাষ্টমী উদযাপিত হবে। উৎসবটি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‍্যাব।

দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে প্রতিটি ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদারে এলাকাভিত্তিক সোর্স নিয়োগ করা হয়েছে।

র‍্যাব জানায়, কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্র ও সরকারবিরোধী কোনো মহল যাতে উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য তাদের গতিবিধির ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের নিরাপত্তায়ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। প্রয়োজন অনুযায়ী রিজার্ভ ফোর্সও প্রস্তুত রাখা হয়েছে। শোভাযাত্রার সামনে-পেছনে এবং দুই পাশে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে—এমন গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর বা উসকানিমূলক পোস্ট, মন্তব্য ও ছবি শনাক্তে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে।

র‍্যাব দেশবাসীকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যক্রম চোখে পড়লে তা নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।


জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের
জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের

দেশের সব নাগরিককে জন্মের পরপরই একটি একক, স্থায়ী ও স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে এই কার্ড নাগরিকের সারা জীবন পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে তথ্য...

১ ঘন্টা আগে


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই

১১ ঘন্টা আগে


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন
সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ

১২ ঘন্টা আগে


সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠুর শাসন...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom