জাতীয়

সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে করা হয়েছিল।

লিখিত প্রশ্নে গাজী নজরুল ইসলাম জানতে চান, বর্তমানে দেশে শ্রম আদালতের সংখ্যা কত, সেগুলো কোথায় কোথায় অবস্থিত এবং এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা কত। পাশাপাশি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানতে চান তিনি।

নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ গাজী নজরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নটি উত্থাপনের আহ্বান জানান। মাইক্রোফোনে তার নাম ডাকার পর স্পিকার ফ্লোরের দিকে তাকিয়ে দেখতে পান, তিনি নিজ আসনে উপস্থিত নেই।

এ সময় স্পিকার হাস্যরসাত্মক ভঙ্গিতে বলেন, ‘জি এম তো নাই। স্পিকারের তাৎক্ষণিক মন্তব্যে সংসদ কক্ষে হাসির সৃষ্টি হয়। উপস্থিত সংসদ সদস্যদের অনেককেও এ সময় হাসতে দেখা যায়।

ফলে সংসদে অনুপস্থিত থাকায় গাজী নজরুল ইসলামের নির্ধারিত প্রশ্নটি ওই পর্বে উত্থাপিত হয়নি।


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই

৩৪ মিনিট আগে


সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠুর শাসন...

৩ ঘন্টা আগে


সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস
সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ অফিসে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, বিএনপির

৩ ঘন্টা আগে


আসিফ মাহমুদের দায়িত্বকালের নথি তলব করেছে দুদক
আসিফ মাহমুদের দায়িত্বকালের নথি তলব করেছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চার ধরনের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো দুদকের চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom