জাতীয়

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত


দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদের রূপরেখা অনুযায়ী সংসদে আসনের সংখ্যার অনুপাতে বিরোধী দলগুলো স্থায়ী কমিটির সভাপতিত্বসহ অন্যান্য ন্যায্য হিস্যা পাবে। এজন্য সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলগুলোর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিল সংসদে আনা হবে, যাতে তা দ্রুত কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার পথ তৈরি হয়।


সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন
সংসদে জি এম নজরুল নাম দেখেই হাসির রোল, বাতিল হলো লিখিত প্রশ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত না থাকায় প্রশ্নোত্তর পর্বে তার নির্ধারিত লিখিত প্রশ্নটি উত্থাপিত হয়নি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত প্রশ্ন হিসেবে গাজী নজরুল ইসলামের প্রশ্নটির ক্রমিক নম্বর ছিল ৪০৮। প্রশ্নটি প্রবাসীকল্যাণ

২ ঘন্টা আগে


সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী
সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু হিসেবে নয়, দেশের সব নাগরিককে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবার গর্বিত পরিচয়-আমরা সবাই বাংলাদেশি।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, জনগণের সব অধিকার কেড়ে নিয়ে দীর্ঘদিন নিষ্ঠুর শাসন...

৪ ঘন্টা আগে


সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস
সাড়ে পাঁচ মাস পর সংসদে নিজের অফিসে মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি জাতীয় সংসদে নিজ অফিসে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, বিএনপির

৪ ঘন্টা আগে


আসিফ মাহমুদের দায়িত্বকালের নথি তলব করেছে দুদক
আসিফ মাহমুদের দায়িত্বকালের নথি তলব করেছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চার ধরনের নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো দুদকের চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom