রাজনীতি

মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে-এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলো সেবন করে-এমন কথা কেউ বলতে পারবে না। এমনকি খুব ব্যতিক্রমী ঘটনা ছাড়া মাদ্রাসার কোনো ছাত্রের ঠোঁটে সিগারেটও দেখা যাবে না।’

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।

তিনি বলেন, দেশের ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথ-দুই জায়গাতেই সমানভাবে সরব থাকবে।

এ সময় দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।


তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন
তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে। এখন আর তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি হবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি...

৪ ঘন্টা আগে


স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।সারজিস আলম বলেন, স্থানীয়

৫ ঘন্টা আগে


বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের
বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বমঞ্চে যারা বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করছেন, তাদের সম্মানিত করা হলে দেশও সম্মানিত হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক...

৫ ঘন্টা আগে


বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন

বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হচ্ছে। ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom