জাতীয়

নৈতিক শিক্ষার অভাবে সমাজে অবক্ষয় বাড়ছে: সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

১ দিন আগে


নৈতিক শিক্ষার অভাবে সমাজে অবক্ষয় বাড়ছে: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত


সমাজে নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়ার কারণেই নানা ধরনের অধঃপতন ও অবক্ষয় দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষার অভাব দেখা দিলে কোনটি ভালো আর কোনটি মন্দ-এই মৌলিক পার্থক্য অনুধাবন করা কঠিন হয়ে পড়ে। তাই শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিত করাও জরুরি।

তিনি বলেন, ১৮ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুর লেখাপড়া ও মৌলিক বিকাশের দায়িত্ব রাষ্ট্রের। তবে অনেক ক্ষেত্রে অভিভাবকদের অসচেতনতা ও উদাসীনতার কারণে শিশুরা মাঝপথেই শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত পথশিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সার্বিক নিরাপত্তা, পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সমাজের প্রতিটি স্তরে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান
খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।খলিলুর রহমানের কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি রয়েছেন।বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এ কার্যালয়ের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।...

৮ ঘন্টা আগে


জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী
জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ড পাবেন।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক...

১২ ঘন্টা আগে


ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সে বক্তব্য দিলেন জুবাইদা রহমান
ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সে বক্তব্য দিলেন জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’-এ বক্তব্য দিয়েছেন।জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স হলো নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া এবং বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ জোরদারের একটি উদ্যোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের

১৫ ঘন্টা আগে


হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।শপথ অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।এর আগে ২১ সেপ্টেম্বর বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom