নাটোরে হত্যা ও চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
গ্রেপ্তারকৃত কবির হোসেন। ছবি: সংগৃহীত
নাটোরে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জেলা যুবদলের সহ-সভাপতি কবির হোসেন কাঙ্গালকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (২১ জানুয়ারি) রাতের দিকে সদর উপজেলার দরাপপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কবির হোসেন কাঙ্গাল নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুর রহমান বাবু হত্যা মামলাসহ চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, “কবির হোসেন কাঙ্গালের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তিনি আরও জানান, কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কবির হোসেন কাঙ্গালের গ্রেপ্তারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও এতদিন সে প্রকাশ্যে চলাফেরা করছিল। সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন অনেকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
