জাতীয়

‘মুসোলিনি-হিটলারের সঙ্গেও শেখ হাসিনার তুলনা চলে না’: রিজভী

অনলাইন ডেস্ক

৫৬ মিনিট আগে


‘মুসোলিনি-হিটলারের সঙ্গেও শেখ হাসিনার তুলনা চলে না’: রিজভী

ছবি: সংগৃহীত


ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনার সঙ্গে বিশ্বের অন্য কোনো ফ্যাসিস্টের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

রিজভী বলেন, মুসোলিনি ও হিটলারের সঙ্গেও শেখ হাসিনার তুলনা চলে না। তার দাবি, তারা অন্তত নিজেদের দেশকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন। অন্যদিকে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিতেও প্রস্তুত ছিলেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে জুলাইয়ে। তার ভাষায়, ফ্যাসিবাদী শাসনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিন্নমত প্রকাশের সুযোগ ছিল না এবং অনেক শিক্ষক ও ভিন্নমতাবলম্বী নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন।

জুলাইয়ের চেতনা প্রসঙ্গে রিজভী বলেন, বহুদলীয় ও বহুমাত্রিক গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে নতুন করে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে। গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে ফ্যাসিবাদ ভিন্ন কোনো পথ বা চোরাগলি দিয়ে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, অতীতে যা ভুল হয়েছে, তার বিপরীত পথে এগোতে হবে। দলীয়করণ, দুর্নীতি ও আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের পরিবর্তে সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করতে হবে। তাহলেই গণতন্ত্র দেশের মাটিতে শক্ত ভিত্তি পাবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে প্রকৃত শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মেধার যথাযথ মূল্যায়ন হয়নি। শিক্ষার্থীদের প্রকৃত মেধা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নাজমুল হোসাইনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি

চট্টগ্রামসহ দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী,...

২ ঘন্টা আগে


অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না সাহাবুদ্দিন
অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না সাহাবুদ্দিন

অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে।রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ

২ ঘন্টা আগে


পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘ওয়াই’ টাইপের সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘ওয়াই’ টাইপের সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

পাটুরিয়া থেকে কাজীরহাট এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া-দুই রুটকে সংযুক্ত করে একটি ‘ওয়াই’ টাইপের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানের সভা শেষে আয়োজিত উন্নয়ন সভায় তিনি এ কথা জানান।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর...

২ ঘন্টা আগে


জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom