পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ‘ওয়াই’ টাইপের সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পাটুরিয়া থেকে কাজীরহাট এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া-দুই রুটকে সংযুক্ত করে একটি ‘ওয়াই’ টাইপের সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের (ফিজিবিলিটি স্টাডি) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষের অনুষ্ঠানের সভা শেষে আয়োজিত উন্নয়ন সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে বলেও জানান তিনি।
আফরোজা খান রিতা বলেন, যেসব ঠিকাদার কাজ নিয়ে দীর্ঘদিন ধরে তা শেষ করছেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করার নির্দেশ দেন তিনি। ঠিকাদারদের গাফিলতির কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি জানান, মানিকগঞ্জ সদরে গত পাঁচ মাসে প্রায় ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চারটি সেতু নির্মাণে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রক্রিয়া চলছে। জেলার এলজিইডির মাধ্যমে সড়ক ও সেতু নির্মাণে আরও প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, মানিকগঞ্জে দুটি উপশহর নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গজারিয়া এলাকায় উপশহর নির্মাণের জন্য স্থান পরিদর্শন করা হয়েছে।
তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকারি বরাদ্দ যথাসময়ে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মৎস্য পক্ষের বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন আফরোজা খান রিতা এবং জেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হতে পারে বজ্রসহ বৃষ্টি
চট্টগ্রামসহ দেশের সাত জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সতর্কবার্তায় বলা হয়, রোববার বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী,...
২৩ মিনিট আগে
অসুস্থতার কারণে আপাতত বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন না সাহাবুদ্দিন
অসুস্থতার কারণে নিকট ভবিষ্যতে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার হাঁটাচলাতেও বেশ সমস্যা হচ্ছে।রোববার (১৬ আগস্ট) একটি গণমাধ্যমকে মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, বর্তমানে হাঁটাচলা করতে তার খুব কষ্ট হচ্ছে। পা অবশ হয়ে যাওয়ায় সীমিত পরিসরে চলাফেরা করতে পারছেন। এ
৩৪ মিনিট আগে
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে...
১ ঘন্টা আগে
বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়।রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।জ্বালানি সংকট প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, সংকট মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার
২ ঘন্টা আগে
