বর্তমান সংকটের জন্য সরকার দায়ী নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান সরকার সঠিকভাবেই দেশ পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেছেন, দেশে চলমান গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে মুখ্যসচিব বলেন, সংকট মোকাবিলায় সরকার বহুমুখী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আগের সরকার দীর্ঘ ১৮ বছরে জনপ্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। ফলে বর্তমান সরকারকে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংকট মোকাবিলা করতে হচ্ছে।
তিনি বলেন, সরকারের জন্য পাঁচ মাস সময় যথেষ্ট নয়। এ সময়ের মধ্যেই সরকার দেশের বিভিন্ন সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। তার ভাষ্য, বর্তমান সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। বিশেষ করে ব্যাংকিং খাত পুনরুদ্ধারে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।
এদিকে জ্বালানি সংকটকে সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সংকট সমাধানে বহুমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগও চলছে।
মন্ত্রিসভায় ১৮০ দিনের মাথায় রদবদল হতে পারে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে বৃষ্টির মধ্যে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।স্বনির্ভর ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৎস্য খাতকে আরও শক্তিশালী করতে ১৬ থেকে...
২১ মিনিট আগে
ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের ফেরতের বিষয়ে কঠোর অবস্থানে ঢাকা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আপাতত বাতিল করেছে বাংলাদেশ। সফরের অনুকূল পরিবেশ তৈরিতে ভারতকে দুটি বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। এর মধ্যে রয়েছে শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো এবং শহীদ শরীফ ওসমান হাদী হত্যা মামলায় অভিযুক্তদের হস্তান্তর।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের...
১ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানে লাগবে অন্তত দুই বছর: অর্থমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কোনো ব্যবস্থা বাস্তবায়নে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।রোববার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতিকে এগিয়ে
২ ঘন্টা আগে
তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য বর্তমানে অনুকূল পরিবেশ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম।রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের
২ ঘন্টা আগে
