কিংবদন্তি আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চুর ৬৪তম জন্মদিন আজ রোববার (১৬ আগস্ট)। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রামের পটিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা সংগীতের এই কিংবদন্তি। পারিবারিক ডাকনাম ছিল ‘রবিন’।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর আগ্রহ। বাবার উপহার দেওয়া প্রথম গিটার হাতে নিয়ে শুরু হয় তার দীর্ঘ সংগীতযাত্রা। ১৯৭৭ সালে সংগীতজীবন শুরু করা আইয়ুব বাচ্চু পরবর্তী সময়ে ‘ফিলিংস’ ও ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। প্রায় এক দশক সোলসের সঙ্গে কাজ করার পর ১৯৯১ সালে নিজেই গড়ে তোলেন ব্যান্ড এলআরবি (লাভ রানস ব্লাইন্ড)।
দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গিটার বাজানো ও সংগীত পরিচালনায়ও তিনি নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। চলচ্চিত্রের গানেও ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে ‘আম্মাজান’ গানটি বাংলা চলচ্চিত্রের অন্যতম স্মরণীয় গান হিসেবে বিবেচিত হয়।
১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। এরপর ‘ময়না’, ‘কষ্ট’, ‘সময়’, ‘একা’, ‘কাফেলা’, ‘জীবন’, ‘বলিনি কখনো’, ‘জীবনের গল্প’সহ অসংখ্য একক অ্যালবাম প্রকাশিত হয়। এলআরবির মাধ্যমেও তিনি উপহার দেন একের পর এক জনপ্রিয় অ্যালবাম।
২০১৮ সালের ১৮ অক্টোবর মাত্র ৫৬ বছর বয়সে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। তার মৃত্যু বাংলা সংগীতাঙ্গনে তৈরি করে এক অপূরণীয় শূন্যতা।
জীবদ্দশায় অসংখ্য শ্রোতা-দর্শকের ভালোবাসা পাওয়া এই শিল্পী আজও তার গান ও সৃষ্টির মাধ্যমে ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রিয় শিল্পীকে স্মরণ করছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
নতুন দুই মিনি সিরিজে সামিরা খান মাহি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। শিগগিরই তাকে দেখা যাবে নতুন দুই মিনি সিরিজ ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-এ। দুটিই ছয় পর্বের পারিবারিক গল্প। নতুন কাজ, অভিনয়ের অভিজ্ঞতা, ব্যস্ততা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।পারিবারিক গল্পে নতুন দুই সিরিজসামিরা খান মাহি জানান, ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’-দুটিই...
২ ঘন্টা আগে
‘অ্যাকশন কিং’ জসিমের জন্মদিন আজ
আশির দশকের দাপুটে চিত্রনায়ক আব্দুল খালেক জসিম। ঢাকাই সিনেমায় যিনি ‘অ্যাকশন কিং জসিম’ নামে পরিচিত। খলনায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তীতে অ্যাকশন হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আজ তার জন্মদিন।১৯৪৫ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন জসিম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে...
২ দিন আগে
খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?
ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় দুজনের দারুণ রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না তাদের। এবার সম্পর্ক ও দূরত্বের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ও পেশাগত...
৪ দিন আগে
নব্বইয়ের চার তারকার আড্ডায় ফিরল পুরোনো দিনের স্মৃতি
নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চার তারকা ওমর সানি, অমিত হাসান, আমিন খান ও মিশা সওদাগর আবারও একসঙ্গে হয়েছেন। দীর্ঘদিন পর চার বন্ধুর এই মিলনমেলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া।সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছেন চিত্রনায়ক অমিত হাসান। তাকে ঘিরেই বাসায় ছোট্ট আয়োজন করেন মিশা সওদাগর।...
৫ দিন আগে
