খায়রুল বাসার-সাদিয়া আয়মানের প্রেম ছিল, এখন কেন একসঙ্গে কাজ করেন না?
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় জুটি খায়রুল বাসার ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জন একসময় ছিল বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। পর্দায় দুজনের দারুণ রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ালেও দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করতে দেখা যাচ্ছে না তাদের। এবার সম্পর্ক ও দূরত্বের কারণ নিয়ে খোলামেলা কথা বলেছেন খায়রুল বাসার।
এক পডকাস্টে নিজের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে বাসার স্বীকার করেন, সাদিয়া আয়মানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বর্তমানে সেই সম্পর্ক অতীত এবং দুজনের মধ্যে পেশাগত দূরত্ব বজায় রাখাই ভালো বলে মনে করেন তিনি।
সম্পর্কের শুরুর দিকের স্মৃতিচারণ করে বাসার জানান, নাটকের সেটে নয়, একটি বিজ্ঞাপনের কাজের সূত্রে সাদিয়ার সঙ্গে তার প্রথম পরিচয়। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়।
বাসারের ভাষায়, একসময় তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছিল। তবে তিনি মনে করেন, ব্যক্তিগত সম্পর্ক প্রকাশ্যে চলে এলে সেটি স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে। তাই তখন বিষয়টিকে গুঞ্জন হিসেবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
তিন বছর ধরে একসঙ্গে কাজ নেই
খায়রুল বাসার জানান, প্রায় তিন বছর ধরে তার ও সাদিয়া আয়মানের একসঙ্গে কোনো কাজ হচ্ছে না। ২০২৪ সালের মার্চে পরিচালক মাবরুর রশিদ বান্নার একটি নাটকের শুটিংয়ে দুজন সর্বশেষ একসঙ্গে কাজ করেন বলে জানান তিনি।
সেই কাজের শুটিং সেটে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কি না-এমন প্রশ্নের জবাবে বাসার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, শুটিং স্বাভাবিকভাবেই হয়েছে এবং ওই কাজটি তিনি আগে থেকেই পরিচালকের সঙ্গে কমিট করেছিলেন। তাই পেশাগত দায়বদ্ধতা থেকেই কাজটি শেষ করেছেন।
‘আমাদের একসঙ্গে কাজ না করাই ভালো’
ব্রেকআপের পরও অনেক তারকা পেশাগত সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করেন-এমন উদাহরণ তুলে ধরে বাসারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দর্শক তাদের আবার একসঙ্গে দেখতে চাইলেও তার কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয় না।
তিনি মনে করেন, দুজনের স্বাভাবিকভাবে কাজ করার জন্য যে মানসিক জায়গাটি প্রয়োজন, সেটি বর্তমানে নেই। তাই ব্যক্তিগত সম্পর্কের পর তাদের একসঙ্গে কাজ না করাই ভালো।
বাসারের কথায়, দর্শকদের আগ্রহ থাকলেও বাস্তবতার জায়গা থেকে দুজনের আলাদা হয়ে কাজ করাটাই এখন বেশি স্বস্তিদায়ক। ফলে জনপ্রিয় এই জুটিকে ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে কি না, তা এখনো অনিশ্চিত।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৫ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৬ দিন আগে
