মন্ত্রিসভা ঠিক করা দলই পরাজিত হতে চলেছে:আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় নিশ্চিত ধরে নিয়ে যারা আগেভাগে মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছিল, তারাই পরাজিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের ভেরিফায়েড পেজে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যারা নিশ্চিত হয়ে গিয়েছিল এবং বিজয় ধরে নিয়ে মন্ত্রিসভা ঠিক করছিল, তারা হয়তো পরাজিত হতে চলেছে। বাংলাদেশে সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে ওঠা ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোট বিজয়ের পথে রয়েছে।”
তিনি দাবি করেন, ১৮ বছর পর দেশে আনন্দঘন ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ উচ্ছ্বাসের সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে কয়েকটি আসনে অনিয়মের অভিযোগও তুলে ধরেন তিনি। বিশেষ করে হাতিয়া (নোয়াখালী-৬) ও ভালুকা (ময়মনসিংহ-১১) আসনে জাল ভোট ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ করেন।
হাতিয়ায় এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিকভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে নির্বাচন সুষ্ঠু হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, “যেসব স্থানে অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলো নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।”
চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোটের নেতা-কর্মীদের ভোটকেন্দ্র না ছাড়ার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, “কেন্দ্রের চূড়ান্ত ফলাফল না নিয়ে কেউ চলে যাবেন না। আগেভাগে বিজয় উল্লাসে না মেতে উঠে সতর্ক থাকতে হবে, যাতে কারচুপি বা ফলাফল ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ না থাকে।”
তিনি জানান, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত জোটের শীর্ষ নেতারা নির্বাচন কমিশনে অবস্থান করবেন।
আসিফ মাহমুদ দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে শাপলা কলি, দাঁড়িপাল্লা ও রিকশা প্রতীকের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ রয়েছে, সেসব বিষয়ে নির্বাচন কমিশনকে ভোটাধিকারের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, ১১ দলীয় জোট সরকার গঠন করবে। জনগণ সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্বের পক্ষে ম্যান্ডেট দিয়েছে।”
বিধবা কার্ড চালু হলে সবার আগে এমপির স্ত্রীই চাইবেন: হাসনাত আবদুল্লাহ
সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে সংসদ সদস্যের (এমপি) স্ত্রী তা চাইবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি।সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে...
২ দিন আগে
ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, তালিকায় ছাত্রদল নেতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ উঠেছে। উপজেলার তেলিখালী ইউনিয়নে সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির নেতাদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।অনুসন্ধানে জানা যায়, তেলিখালী ইউনিয়নে ‘আজাদী করপোরেশন’ নামে...
৩ দিন আগে
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও
৩ দিন আগে
পোস্টার লাগানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জে গণহত্যাকারী ইউনুস গংয়ের ফাঁসি চাই’ লেখাসংবলিত পোস্টার লাগানোর অভিযোগে লিটন মন্ডল (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।আটক লিটন মন্ডল গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম এলাকার বাসিন্দা। তিনি জেলা
৬ দিন আগে
