মনিরা শারমিনের বাবার মৃত্যুতে এনসিপির শোক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে দলটি।
সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এনসিপি এ তথ্য জানায়।
শোকবার্তায় বলা হয়, ডি.এম. আব্দুল মতিনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।
এতে আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তাঁর পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।
এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা এবং কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছে। একই সঙ্গে মরহুমের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে।
বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম
বিএনপি কোনো খুচরা দল নয়, এটি জনগণের দল-মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের...
৬ ঘন্টা আগে
বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে...
৬ ঘন্টা আগে
লংমার্চে নৈরাজ্য হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও...
৬ ঘন্টা আগে
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...
৭ ঘন্টা আগে
