জাতীয়

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন

ছবি: সংগৃহীত


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিএনপির এক জ্যেষ্ঠ নেতা এ তথ্য জানিয়েছেন। তার দাবি, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছেন।

তবে বিএনপির আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যান তারেক রহমানের ওপরই নির্ভর করছে। তারা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানেন না।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছে বিএনপি। রোববার সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি। বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলীয় রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করে।

জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা রয়েছে।

তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তাহলে সংসদে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি ঘোষণা করা হতে পারে।


হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হাটহাজারী মাদ্রাসায় শাহ আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।রোববার (৯ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায়

১ ঘন্টা আগে


বাঁশখালীতে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রধানমন্ত্রীর
বাঁশখালীতে কল-কারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের বাঁশখালীতে সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপন করে স্থানীয় বেকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বাঁশখালীতে বন্যার্তদের সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আশ্বাস দেন।প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র জনগণের বড় সম্পদ। সমুদ্রসংলগ্ন এলাকায় কল-কারখানা স্থাপনের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এতে বেকারত্ব কমানোর পাশাপাশি

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য
রাষ্ট্রপতি পদে অলি আহমদকে মনোনয়ন দিল ১১ দলীয় ঐক্য

রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় ঐক্যের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং জোটের

৮ ঘন্টা আগে


উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

গভীর সমুদ্রবন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মহেশখালীর মাতারবাড়ীতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।মহেশখালী পৌঁছে প্রধানমন্ত্রী মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কার্যক্রম

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom