জাতীয়

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হতে পারেন রিজভী

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হলে সাংবিধানিক ও আইনগত বাধ্যবাধকতার কারণে দলীয় মহাসচিবের পদ ছাড়তে হতে পারে। ফলে শূন্য হতে যাওয়া পদে নতুন নেতৃত্ব নিয়ে বিএনপির নীতিনির্ধারণী মহলে আলোচনা চলছে।

দলীয় সূত্রগুলো বলছে, মহাসচিব পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের কারণে হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যেও রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে বলে জানা গেছে। তবে এ পদে আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব-উন-নবী খান সোহেল এবং মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তবে এ বিষয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য ভিন্ন। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়ে তাঁর কাছে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দলীয়ভাবে তাঁর সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। দলের শীর্ষ নেতৃত্ব ভবিষ্যতে যে সিদ্ধান্ত নেবে, সেটিই তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন।

এদিকে বিএনপির নেতৃত্ব কাঠামোয় সম্ভাব্য এই পরিবর্তনের সঙ্গে দলের কাউন্সিলের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও নানা রাজনৈতিক ও সাংগঠনিক কারণে প্রায় এক দশক ধরে নতুন কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

দলীয় সূত্রের দাবি, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপির পরবর্তী জাতীয় কাউন্সিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে গেলে কাউন্সিল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। পরবর্তী কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হবে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি মনোনয়ন বিএনপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দীর্ঘদিনের মহাসচিবের পরিবর্তে কে দায়িত্ব নিচ্ছেন, তা শুধু দলীয় প্রশাসনিক বিষয় নয়; ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি ও দলের অভ্যন্তরীণ নেতৃত্বের ভারসাম্যের ওপরও এর প্রভাব পড়তে পারে।


‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...

১৪ ঘন্টা আগে


প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...

১৫ ঘন্টা আগে


বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার

রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...

১৬ ঘন্টা আগে


খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom