জাতীয়

মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

৩ মাস আগে


মধ্যরাতে স্কুল কমিটির নির্বাচন স্থগিত : প্রতিবাদে অভিভাবক ফোরামের সংবাদ সম্মেলন

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহি সামসুল হক খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন শনিবার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অদৃশ্য শক্তির ইশারায় শুক্রবার মধ্যরাতে নির্বাচন স্থগিত করা হয়! নির্বাচন স্থগিতের প্রতিবাদে সচেতন অভিভাবক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচন স্থগিতের কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়ে আগামী তিনদিনের মধ্য নতুন করে নির্বাচনের সিডিউল ঘোষণার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়, তিনদিনের মধ্য নতুন করে নির্বাচনের সিডিউল ঘোষণা করা না হলে সচেতন অভিভাবক ফোরাম কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।      

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সচেতন অভিভাবক ফোরামের সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, পূর্ব নির্ধারিত সিডিউল মোতাবেক আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, অতিরিক্তি জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শামীমা সুলতানা অদৃশ্য কোনো শক্তির ইশারায় শুক্রবার মধ্যরাতে নির্বাচন স্থগিত সংক্রান্ত নোটিশ প্রদান করেন। যা বিদ্যালয়ের বিভিন্ন অনলাইন গ্রুপে প্রচার করা হয়। তবে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কোনো প্রার্থীকে নির্বাচন স্থগিতের বিষয়টি লিখিত বা মৌখিকভাবে অবগত করা হয়নি। ফলে বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে। 
 
তিনি বলেন, আমাদের কাছে এমন অভিযোগ এসেছে যে, নির্বাচন স্থগিতের পেছনে এমন কিছু প্রভাব কাজ করেছে, যার ফলে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণূলক নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। অনেক অভিভাবকের ধারণা, বর্তমান প্রশাসন তাদের পছন্দের একটি পরিচালনা পর্ষদ বহাল রাখতে আগ্রহী এবং নতুন প্রতিনিধিদের নির্বাচিত হওয়ার সুযোগ সীমিত করতে চায়। তিনি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

তিনি আরও বলেন, সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান দীর্ঘদিন যাবত তার নিজস্ব পছন্দের অনির্বাচিত কমিটির মাধ্যমে স্কুল পরিচালনা করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে অভিভাবকদের চাপে অদ্য তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তফসিল ঘোষণা করেন। এবং ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জন শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষের পছন্দমত সিলেকশন করেন। অভিভাবক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষের পছন্দের অভিভাবক প্রার্থীদের ভরাডুবির আশঙ্কায় অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে এবং রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে প্রিজাইডিং অফিসারকে অবৈধ প্রভাবিত করে গতকাল মধ্যরাতে নির্বাচন স্থগিতের নোটিশ প্রদান করেন। তবে ঐ নোটিশ স্কুলের অনলাইন গ্রুপে দিলেও কোনো প্রার্থীকে দেওয়া হয়নি। ফলে বিদ্যালয়ের প্রায় ২০ হাজার অভিভাবক ভোটার ঢাকার বিভিন্ন জায়গা থেকে আজ সকাল থেকে ভোট দিতে এসে জানতে পারেন নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে অভিভাবকগণ মর্মাহত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-৫ আসনে বিএনপির পরাজিত প্রার্থী মো. নবীউল্লাহ নবী এর প্রত্যক্ষ নির্দেশনার মাধ্যমে একদল বিএনপি কর্মী স্কুলের সামনে মব সৃষ্টি করে নির্বাচন বন্ধের দাবি তোলে। এতে প্রতীয়মান হয় যে, সরকার দলীয় পরাজিত প্রার্থী নবীউল্লাহ নবী এবং স্কুলের অধ্যক্ষ মাহবুবুল আলম মোল্লা যোগসাজসের মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে, সামসুল হক স্কুল এন্ড কলেজের সচেতন অভিভাবক ফোরামের আহ্বায়ক মো. শাহজাহান খান নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা আগে নির্বাচন স্থগিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে - “ আগামী ৭২ ঘন্টার (তিনদিন) মধ্যে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা; নির্বাচন স্থগিতের বিষয়ে সঠিক কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ জনসম্মুখে প্রকাশ ও ব্যাখ্যা করা এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা; শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা”। তিনি বলেন, তিন দফা দাবি আদায় না হলে সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অভিভাবক ও শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।   


হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের
হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে রয়টার্সের প্রতিবেদন নাকচ সরকারের

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশত্যাগের পর বাংলাদেশ...

১ দিন আগে


প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির
প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির

সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে উপজেলা সদর এলাকার ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলছে। প্রথম ধাপে ১

২ দিন আগে


গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা
গাজীপুরে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক অবস্থা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।রোববার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার...

২ দিন আগে


সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ৮ নভেম্বর রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর)...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom