জাতীয়

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি-র আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ইরানে সামরিক হামলা এবং এর পরবর্তী সময়ে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সংঘাতের বিপজ্জনক বিস্তারকে নির্দেশ করে। এতে সমগ্র অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী যেকোনো হামলার তিনি দ্ব্যর্থহীন নিন্দা জানান।

জামায়াত আমির বলেন, অঞ্চলে ইসরায়েলের অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। এসব পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করছে, সংলাপের পথ রুদ্ধ করছে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করছে। তার মতে, এ ধরনের আচরণ সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং চলমান বিরোধসমূহের ন্যায্য ও আলোচনাভিত্তিক সমাধানের সম্ভাবনা ক্ষুণ্ন করছে।

একই সঙ্গে, উপসাগরীয় ও আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইরানের পাল্টা হামলাকেও তিনি অকার্যকর ও পরিস্থিতি অবনতিকারী বলে উল্লেখ করেন। এ ধরনের পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, সংঘাতের বিস্তার নিরীহ মানুষের দুর্ভোগ বাড়াবে এবং মুসলিম বিশ্বে অস্থিরতা আরও গভীর করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামো উপেক্ষা করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার প্রবণতা গভীর উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বিপজ্জনক নজির স্থাপন করে, বৈশ্বিক নীতিমালা দুর্বল করে এবং অঞ্চলকে দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের জনগণ ও বিশ্ববাসী আরেকটি বিধ্বংসী যুদ্ধ চায় না; তারা চায় শান্তি, নিরাপত্তা ও মর্যাদা। সংযম ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ জোরদার না হলে বৃহত্তর অঞ্চল আরও বিস্তৃত সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধ এবং সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা সফররত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পূর্ণাঙ্গ কনস্যুলার সহায়তা ও প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনার দাবি জানান তিনি।

সংকটময় এ সময়ে রক্তপাত বন্ধ এবং আঞ্চলিক শান্তি রক্ষায় ঐক্য, প্রজ্ঞা ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।


আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী

দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...

৮ ঘন্টা আগে


তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...

১০ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের

১০ ঘন্টা আগে


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom