মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয়: তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কক্সবাজারের পিএমখালীতে ঐতিহাসিক পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি বিরোধী দলের পছন্দ নয়। এ নিয়ে সমালোচনা করে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের ওপর কর কমানো হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। তিনি দাবি করেন, বাজেট ঘোষণার পরও প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি, যা সরকারের জনবান্ধব নীতিরই প্রতিফলন।
বাজেটের সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “যে বাজেটে জনগণের উপকার হয়, মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বাড়ানো হয়, সেই বাজেট নিয়েও বিরোধী দল সমালোচনা করছে। এতে তাদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে।”
তিনি আরও বলেন, বিরোধী দলের লক্ষ্য জনগণের কল্যাণ নয়; বরং বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করা।
পথসভায় প্রধানমন্ত্রী ঐতিহাসিক পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন প্রকল্পের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। পুনঃখনন সম্পন্ন হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন, ১ হাজার ২০০ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পাবে এবং প্রায় সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন।
কৃষিখাতে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দেশের উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের বিভিন্ন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ডেপুটি স্পিকার
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ক্ষুদ্র...
১ ঘন্টা আগে
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী অক্টোবর ও নভেম্বরে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি, তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ এবং সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনায় গুরুত্ব পেতে পারে।বডি:কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরের সম্ভাবনা রয়েছে...
২ ঘন্টা আগে
পাটওয়ারীর বক্তব্যের জবাব দিতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের বক্তব্যের কোনো জবাব তিনি দিতে চান না বলেও জানিয়েছেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, সরকার তাদের দাবিগুলো মেনে নিলে...
১৯ ঘন্টা আগে
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১ দিন আগে
