ক্যাম্পাস

মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম

অনলাইন ডেস্ক

১ মাস আগে


মাস্টার্স শেষ করে হল ছাড়লেন জাকসু জিএস মাজহার ইসলাম

ছবি: সংগৃহীত


মাস্টার্স পরীক্ষা সম্পন্ন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের সিট ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এবং ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহার ইসলাম।

সোমবার (১৫ জুন) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে শিক্ষাজীবন শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে আবাসিক হল ছাড়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মাজহার ইসলাম লিখেছেন, করোনাভাইরাস মহামারির পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে ওঠেন। হলটিতে অবস্থানকালে পড়াশোনা, সাংগঠনিক কার্যক্রম, খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে তার বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হয়েছে।

তিনি বলেন, হলের করিডোর, খেলার মাঠ, কমনরুম, মসজিদ, ক্যান্টিন ও রিডিং রুমজুড়ে অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে। হলের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এমনকি হল প্রাঙ্গণে থাকা বিড়ালগুলোর সঙ্গেও আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল।

প্রাকৃতিক সৌন্দর্যের স্মৃতিচারণ করে তিনি লেখেন, জাহাঙ্গীরনগরের বৃষ্টি, শীতের সকালের রোদ কিংবা কালবৈশাখীর নান্দনিক রূপ সবচেয়ে বেশি উপভোগ করেছেন এই হল থেকেই। হলটির পরিবেশ ও স্থাপত্য তার কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

তবে শিক্ষাজীবনের সমাপ্তির সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবাসিক সিট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন মাজহার। তিনি বলেন, শিক্ষাজীবন শেষ হওয়ার পর প্রত্যেক শিক্ষার্থীর উচিত সময়মতো হল ছাড়ার প্রস্তুতি নেওয়া। এতে নবীন শিক্ষার্থীদের আবাসন সংকট কমবে এবং বিশ্ববিদ্যালয়ে সুস্থ ও সুশৃঙ্খল আবাসিক পরিবেশ নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল আচরণের মাধ্যমে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি থেকে মুক্ত একটি মানবিক ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হন মাজহার ইসলাম। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তির পথে রয়েছেন।


হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি
হল দখল করে অছাত্র-সন্ত্রাসীদের অভয়াশ্রম করা যাবে না: শিবির সভাপতি

কোনো ক্যাম্পাসের আবাসিক হল দখল করে অছাত্র ও সন্ত্রাসীদের অভয়াশ্রম তৈরি করা যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।শনিবার (৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব।’সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও...

৫ দিন আগে


'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের
'ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও' স্লোগানে বিক্ষোভ রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

‘ভারত যদি বন্ধু হও, হাসিনাকে ফেরত দাও’ স্লোগানকে সামনে রেখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল। এ সময় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং আওয়ামী লীগের বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল

৭ দিন আগে


ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ
ইবির আবাসিক হলে গোপনে ছাত্রীদের ছবি তুলে পাঠানোর অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই-৩৬’ হলের এক আবাসিক ছাত্রীর বিরুদ্ধে অন্তত ১০ জন সহপাঠীর গোপনে আপত্তিকর ও ব্যক্তিগত ছবি তুলে বিদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে বিষয়টি প্রকাশ্যে এলে হলজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রীর সঙ্গে লন্ডনপ্রবাসী আবিদ নামে...

৭ দিন আগে


জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন
জকসু ভিপির ২ দফা দাবি, সহমত জানালো বিশ্ববিদ্যালয় প্রশাসন

গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার পর, আগামীকাল থেকে ক্যাম্পাসে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্য মহোদয়ের সাথে এক জরুরি বৈঠক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি। বৈঠকে শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়া রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জরুরি ২টি দাবি উপস্থাপন করা হয়।দাবি দুটি হলো:১. আইডি

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom