আন্তর্জাতিক

মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় নিহত অন্তত ১০০, স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় নিহত অন্তত ১০০, স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য

ছবি: সংগৃহীত


ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে দেশটিতে পরিচালিত মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কারাকাস। বুধবার (৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এই তথ্য জানান।

যদিও সরকার আনুষ্ঠানিকভাবে নিহতের সঠিক সংখ্যা প্রকাশ করেনি, তবে সেনাবাহিনী পৃথকভাবে ২৩ জন নিহত সেনাসদস্যের নামের তালিকা প্রকাশ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তাদের ভাষ্য, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশকে পরিকল্পিতভাবে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এ ঘটনায় কিউবার সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো জানিয়েছেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান। মাদুরো নিজেও পায়ে আহত হয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো নিহত সেনাসদস্যদের ‘সাহসী’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, তাদের স্মরণে সরকার গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এই ঘটনার ফলে ভেনেজুয়েলায় রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ব্যাপকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন পুরো অঞ্চলে নিবদ্ধ।


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১১ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১২ ঘন্টা আগে


পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom