মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস। শুক্রবার প্ল্যাটফর্মটির অফিসিয়াল ওয়েবসাইটে অনুমোদিত এজেন্সিগুলোর নাম প্রকাশ করা হয়।
তালিকায় থাকা এজেন্সিগুলো মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের বৈধ সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা। এর মধ্যেই মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৫টি এজেন্সির তালিকা চূড়ান্ত করেছে।
অনুমোদিত ২৫ এজেন্সি হলো-
১. বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড
২. বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট
৩. জেনারেল ট্রেডিং কোম্পানি
৪. মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস
৫. অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল
৬. আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড
৭. আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড
৮. খান জাহান আলী ওভারসিজ
৯. মেসার্স আল-শোতুপ ওভারসিজ
১০. মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড
১১. রিফা ইন্টারন্যাশনাল
১২. ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল
১৩. এ-প্লাস ইন্টারন্যাশনাল
১৪. আল-হায়াত ওভারসিজ
১৫. ভালুকা ওভারসিজ
১৬. ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড
১৭. চাঁদপুর ইন্টারন্যাশনাল
১৮. কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি
১৯. গুডনেস সার্ভিসেস লিমিটেড
২০. জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ
২১. মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল
২২. ম্যানগ্রোভ ক্যারিয়ার লিংক
২৩. নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড
২৪. তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল
২৫. অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন
এর আগে ২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়া সরকার বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারায় অনেক কর্মী বিপাকে পড়েন। কেউ টিকিট থাকা সত্ত্বেও যেতে পারেননি, আবার অনেকে টিকিটের অভাবে বিমানবন্দর থেকেই ফিরে আসেন।
এরপর থেকেই বাংলাদেশি কর্মী পাঠানো পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে নানা আলোচনা ও উদ্যোগ চলছিল। এর মধ্যে ২৫টি রিক্রুটিং এজেন্সির অনুমোদিত তালিকা প্রকাশকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
অপ্রতিম হত্যায় শফিকুর রহমানের শোক, ন্যায়বিচার দাবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।রোববার (২০ সেপ্টেম্বর)...
২০ মিনিট আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন—এ নিয়ে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনায় সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে
৪২ মিনিট আগে
‘নিপীড়িত-নির্যাতিত মানুষের সঙ্গে বিএনপি আছে’: আবদুস সালাম
দেশের নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, দলিল লেখকদের দীর্ঘদিনের আন্দোলন ও সমস্যার বিষয়ে বিএনপি অবগত।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি ঢাকা জেলা শাখার সাত দফা দাবি আদায়ের সমাবেশে
১৯ ঘন্টা আগে
রাত থেকে ৩৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩৭ জেলা এবং আশপাশের এলাকায় শনিবার রাত থেকে তীব্র বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে এসব অঞ্চলে একাধিক দফায় বজ্রবৃষ্টি ও বজ্রঝড় হতে
১৯ ঘন্টা আগে
