লংমার্চে নৈরাজ্য হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, কম দামে কীভাবে জ্বালানি তেল সরবরাহ করা যায়, তা নিয়ে আলোচনা না করে বিরোধী দলের লংমার্চে সরকারবিরোধী যেসব ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয়। এক দফা কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারের সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টাও চলছে বলে দাবি করেন তিনি।
তবে সন্ত্রাস প্রতিরোধে বিএনপি আওয়ামী লীগের মতো পদ্ধতি অনুসরণ করবে না বলে জানান রিজভী। বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনায় ‘পরাজিত শক্তির’ সঙ্গে কারও গোপন যোগাযোগ রয়েছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
প্রশাসনের ভেতর থেকেও কেউ কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এ ধরনের ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। একই সঙ্গে জনগণের স্বার্থে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যঙ্গ-বিদ্রূপ করা হচ্ছে বলেও দাবি করেন রিজভী।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনো কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চললেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি দিচ্ছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান বহন করতে হচ্ছে বলে দাবি করেন তিনি।
অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে রাজনৈতিক কর্মসূচি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে রিজভী বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে এসব সংগঠন রাজপথে সক্রিয় থাকবে। এ জন্য শিগগিরই মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল: আবদুস সালাম
বিএনপি কোনো খুচরা দল নয়, এটি জনগণের দল-মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন। সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের...
৩১ মিনিট আগে
বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ মহানগর এলাকায় ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিআরটিএর বনানী কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করা হয়। বৈঠক শেষে...
৩৫ মিনিট আগে
গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিতে চিঠি দেয়নি স্পিকার
জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদ নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এখনো কোনো চিঠি দেয়নি জাতীয় সংসদ। তবে স্পিকারের কাছ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের...
২ ঘন্টা আগে
নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়ে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে তাকে বহনকারী তুরস্কের এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএমএম সালেহ শিবলী এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বাংলাদেশ সময়...
২ ঘন্টা আগে
