কৃষকের সরিষা কেটে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলায় মোমিন ইসলাম নামে এক কৃষকের জমির সরিষা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবদলের সদস্য ফিতা মিয়ার বিরুদ্ধে। শনিবার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোমিন ইসলাম ৯ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি পাঁচশিরা বাজারের বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের সদস্য ফিতা মিয়া, মেহেদী মাছুমসহ আরও কয়েকজন।
অভিযোগে বলা হয়েছে, বাবার মৃত্যুর পর চাচাদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বড় চাচা আফছার আলীর মেয়ের জামাই মেহেদী মাছুম বিষয়টিতে জড়িয়ে পড়েন। গত শনিবার তিনি ফিতা মিয়াসহ যুবদল ও ছাত্রদলের ২০–২৫ জনকে নিয়ে জমিতে গিয়ে সরিষা কাটা শুরু করেন। বাধা দিলে দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করা হয়েছে।
মোমিন ইসলাম জানান, কোনো উপায় না পেয়ে তিনি জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা সরিষা কেটে নিয়ে যায়। পরে কালাই কৃষি ব্যাংকপাড়ায় মেহেদী মাছুমের বাড়ির সামনে থেকে স্তূপ করে রাখা সরিষা উদ্ধার করে পুলিশ।
অভিযুক্ত মেহেদী মাছুম বলেন, জমিটি তাঁর শ্বশুর আফছার আলীর এবং মোমিন জোর করে দখলে নিয়ে চাষ করছেন। তাই তিনি লোকজন নিয়ে সরিষা কেটে এনেছেন।
ফিতা মিয়া দাবি করেন, তিনি মেহেদীর কথায় সেখানে যাননি; পুলিশ ডেকেছিল বলেই গিয়েছিলেন এবং দুই পক্ষকে থানায় ডেকে মীমাংসার পরামর্শ দিয়েছেন।
জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। তদন্তে সংগঠনের কারও সম্পৃক্ততা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
৫২ মিনিট আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
