কল্যাণমুখী রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপনের বাজেট: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপনের লক্ষ্য নিয়েই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করে বাজেট বাস্তবায়নের চেষ্টা করবে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপলক্ষে আয়োজিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনমান উন্নয়নকে গুরুত্ব দিয়েই এবারের বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হওয়ায় জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, “আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই বাজেট করতে হয়েছে। একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিয়ে গিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। সেই প্রচেষ্টার প্রতিফলন এবারের বাজেটে রয়েছে।”
অর্থমন্ত্রী আরও বলেন, বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা। জাতীয় উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায় এবং কেউ যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন, উৎপাদনশীল খাতের বিকাশ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রস্তুত করা হয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এটি শুধু একটি আয়-ব্যয়ের হিসাব নয়; বরং একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে।”
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
১ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
২ দিন আগে
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৩ দিন আগে
ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে এলএনজি আসছে
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির কার্যক্রম বাতিলের প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বিদ্যমান চুক্তিমূল্যের পরিবর্তে নতুন মূল্যে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে।বুধবার...
৩ দিন আগে
