কক্সবাজার সফরের শুরুতেই পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর কক্সবাজার সফরে গিয়ে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থার একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছান তিনি। সফরের প্রথম কর্মসূচি হিসেবে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে গিয়ে পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ উপলক্ষে সকাল থেকেই পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত সড়কের দুই পাশে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। স্লোগান ও শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
ঐতিহাসিকভাবে পাতলী খালটির সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী যে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, পাতলী খাল ছিল তার অন্যতম অংশ। ১৯৭৯ সালের নভেম্বরে জিয়াউর রহমান নিজে এ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন।
সরকারি সূত্রে জানা গেছে, পাতলী খালের পুনঃখনন প্রকল্প বৃহত্তর জাতীয় খাল পুনরুদ্ধার কর্মসূচির অংশ। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সমন্বয়ে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, খাল পুনঃখননের পাশাপাশি পানি প্রবাহ সচল রাখা, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সংরক্ষণে খালের পাড়ে বৃক্ষরোপণ ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমও পরিচালিত হবে।
কক্সবাজার সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও কয়েকটি উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।
মদ-সিগারেটের দাম বাড়ানো বিরোধী দলের পছন্দ নয়: তারেক রহমান
কক্সবাজারের পিএমখালীতে ঐতিহাসিক পাতলী–মাছুয়াখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদ ও সিগারেটের মতো ক্ষতিকর পণ্যের ওপর কর বৃদ্ধি বিরোধী দলের পছন্দ নয়। এ নিয়ে সমালোচনা করে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী...
৯ ঘন্টা আগে
'বিরোধীদল মানুষের পাশে নয়, অস্থিরতা তৈরিই তাদের লক্ষ্য’-প্রধানমন্ত্রী
কক্সবাজারের ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জাতীয় বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সামাজিক ও মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রণীত এ বাজেটের লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা, অথচ বিরোধী দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এর সমালোচনা করছে।শনিবার (১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী...
১২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে তারেক রহমান, বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ঢল
প্রধানমন্ত্রী তারিক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন। মৌসুমি বায়ুর প্রভাবে জেলাজুড়ে বৃষ্টিপাত চললেও তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টা ৫০ মিনিটের...
১৫ ঘন্টা আগে
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।এর আগে বুধবার ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের
২ দিন আগে
