খুলনায় জোড়া হত্যাকাণ্ডের প্রধান আসামি সাইফি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
খুলনার লবণচরা থানার হরিণটানা এলাকায় তিন ঘণ্টার ব্যবধানে সংঘটিত আলোচিত জোড়া হত্যাকাণ্ডের প্রধান আসামি সাইফিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
শুক্রবার (২১ আগস্ট) রাতে র্যাবের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গোপালগঞ্জের মাঝিগাতি বাজার ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে সাইফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি শটগান, একটি রিভলভার, শটগানের এক রাউন্ড গুলি ও তিনটি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, এর আগেও সাইফি অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন তিনি।
মামলার বিবরণ ও র্যাব সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচরার আশিবিঘা বালুর মাঠ এলাকার ফুটবল খেলার মাঠে মঞ্জুরুল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এর মাত্র তিন ঘণ্টা পর একই এলাকার কালভার্টসংলগ্ন স্থানে ধাওয়া করে নাজমুল নামে আরও একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পরপর দুই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই প্রধান আসামি সাইফি আত্মগোপনে ছিলেন বলে জানায় র্যাব।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আসামির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার সকাল সাড়ে ১০টায় র্যাব-৬-এর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-৬-এর সিও লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ বিষয়ে প্রেস ব্রিফিং করবেন।
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...
১ দিন আগে
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের
৭ দিন আগে
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...
১০ দিন আগে
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...
১০ দিন আগে
