খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, দুর্বৃত্তদের ধরতে অভিযান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
খুলনায় ফখরুল শেখ (৩৫) নামে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে জেলার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের সদস্যরা বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফখরুলের ভাই ফরহাদ হোসেন ও শরিফুল হোসেন রূপসা ব্রিকস পরিচালনা করে আসছেন। ফখরুল নিয়মিত ইটভাটা ও মাছের ঘের দেখাশোনা করতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটায় যান।
তবে এর আগে বিকেলে ইটভাটার নাইট গার্ড তৈয়বের সঙ্গে ফখরুলের বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার পর তৈয়ব রাতে দায়িত্ব পালন করেননি বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। তবে কী কারণে ফখরুল শেখকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ওসি আরও জানান, নিহত ফখরুলের ভাইসহ পরিবারের সদস্যরা বিএনপি ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে এমপি মাহবুবা হাকিম
আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।সোমবার বাদ আসর মাদ্রাসাতুল মাদানিয়ার পরিচালক ও হিফজ বিভাগের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় তিনি শাপলা কর্নার, লিটলম্যাগ কর্নার ও সিরাত এক্সিবিশন পরিদর্শন করেন।লিটলম্যাগ কর্নার থেকে শিক্ষার্থীদের...
৫ ঘন্টা আগে
দেশে এলপি গ্যাসের সংকট নেই: অপারেটররা
দেশের বাজারে এলপি গ্যাসের কোনো সংকট নেই বলে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাদের দাবি, দেশে এলপিজির আমদানি, মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় অপারেটররা এ কথা জানান। এলপিজি আমদানির পরিমাণ, মজুদ ও সরবরাহ পরিস্থিতি,...
৬ ঘন্টা আগে
সেবা না বাড়ালে বাস কো'ম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান না বাড়ালে সংশ্লিষ্ট বাস কোম্পানির রুট বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং তাতেও পরিস্থিতির উন্নতি না হলে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।সোমবার (২৮...
৭ ঘন্টা আগে
ইউনিভার্সাল কার্ড কী, কী সুবিধা মিলতে পারে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্ড ও সুবিধাকে একীভূত করে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। এর ভিত্তি হিসেবে কাজ করছে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি।কী এই ইউনিভার্সাল কার্ড, আর এটি চালু হলে নাগরিকরা কী ধরনের সুবিধা পেতে পারেন—এ নিয়ে এরই...
৯ ঘন্টা আগে
