‘জয় বাংলা’ নয়, রাষ্ট্রপতির মুখে ‘বাংলাদেশ জিন্দাবাদ’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীতে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় নতুন করে আলোচনায় এসেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্যের শেষে তাকে প্রায়ই ‘জয় বাংলা’ বলতে দেখা গেলেও এবার ভিন্ন স্লোগান উচ্চারণ করায় বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর এ ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানটির আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্যের এক পর্যায়ে রাষ্ট্রপতি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যের শেষে তাকে ‘জয় বাংলা’ বলতে দেখা যেত। ফলে তার সাম্প্রতিক এই বক্তব্য রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে নানা আলোচনা সৃষ্টি করেছে।
এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে প্রকাশ্যে বক্তব্য দিতে খুব একটা দেখা যায়নি। অন্তর্বর্তী সরকারের প্রায় আঠারো মাসের শাসনকাল পার হওয়ার পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সময়ে এই প্রথম কোনো সরকারি অনুষ্ঠানে তাকে বক্তব্য রাখতে দেখা গেল।
এর আগে একই দিনে রাষ্ট্রপতি রাজধানীর চত্বরে আয়োজিত নয় দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলার উদ্বোধন করেন। ‘জাতীয় পাট দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পাট ও পাটজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, পাটখাতের উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতিতে পাট খাত দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত এই পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার বাড়াতে সরকার প্রতিবছর জাতীয় পাট দিবস পালন করে থাকে।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
৯ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
১০ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
১১ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
১১ ঘন্টা আগে
