জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের দাপট, পোস্টারবয় আমিরুলের কষ্ট—‘জেতার মতো ম্যাচ ছিল’
অনলাইন ডেস্ক
ভারতের মাদুরাইয়ে চলছে জুনিয়র বিশ্বকাপ (অনূর্ধ্ব–২১) হকি। এই টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ দল। আজ বিকেল ৫টায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ—এটাই তাদের স্থান নির্ধারণী পর্বের শেষ ম্যাচ।
টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করে ৫–৩ গোলে হারের পর কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ ড্র করে দলটি। ফ্রান্সের বিপক্ষেও ৩–২ গোলের হারে লড়াই ছিল শেষ পর্যন্ত।
স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশ আরও উল্টোচিত্র দেখিয়েছে—ওমানকে ১৩–০ এবং দক্ষিণ কোরিয়াকে ৫–৩ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে। সাবেক তারকা খেলোয়াড় মাহবুবুল এহসান রানা তরুণ হকিশিল্পীদের এ পারফরম্যান্সে দারুণ খুশি, প্রশংসায় ভাসিয়েছেন দলকে।
এই দলের উজ্জ্বলতম নক্ষত্র আমিরুল ইসলাম। টুর্নামেন্টে এখন পর্যন্ত তাঁর গোল সংখ্যা ১৫, করেছেন ৪টি হ্যাটট্রিক, পেয়েছেন ৩ ম্যাচের সেরা পুরস্কার।
কিন্তু এত অর্জনের মাঝেও আফসোস ঝরে আমিরুলের কণ্ঠে। তাঁর ভাষায়,
‘আমাদের ভুল না হলে অস্ট্রেলিয়া আর ফ্রান্স হাসিমুখে ফিরতে পারত না।’
এ আফসোস বাড়ছে আরেক কারণে—ইউরোপে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হারানো। ভিসাজটিলতায় ফেডারেশন সময়মতো কাগজপত্র জমা দিতে পারেনি। আমিরুল মনে করেন, ইউরোপ সফরটি হলে দল আরও প্রস্তুত হয়ে মাঠে নামতে পারত।
কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে ৩–০ পিছিয়ে থেকেও ড্র করতে পারার গল্প জানাতে গিয়ে আমিরুল বলেন,
‘আত্মবিশ্বাস। আমরা জানতাম হারব না—সেখান থেকেই ম্যাচ ফেরানো।’
স্থান নির্ধারণী পর্বে আবারও কোরিয়াকে হারানোর পেছনে ছিল সেই আত্মবিশ্বাসই।
দেশের হকিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দু আমিরুল ইসলাম। পরিবার, সমর্থক সবাই তাঁর পারফরম্যান্সে গর্বিত। এমনকি তাঁর গার্লফ্রেন্ডও খুশি—যদিও হকি সম্পর্কে খুব বেশি জানেন না বলে জানান তরুণ এই পোস্টারবয়।
বাংলাদেশ দল আজ অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আরও একটি অর্জনের আশায়।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
