জাতীয়

জুলাই যোদ্ধাদের 'বিশেষ নিরাপত্তা' দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


জুলাই যোদ্ধাদের 'বিশেষ নিরাপত্তা' দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত


সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী মন্তব্য করেছেন তা তার জানা নেই এবং তিনি নিজে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তিনি জানান, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দেওয়ার জন্য অধ্যাদেশ জারি হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে এবং সরকার সেই নীতিতেই অবস্থান করছে।

রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সেনাবাহিনীর মোতায়েন নিয়ে সিদ্ধান্ত উচ্চ পর্যায়ে

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তাকারী হিসেবে সশস্ত্র বাহিনী মাঠে ছিল। ভবিষ্যতে তাদের মাঠে থাকার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে নির্ধারণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

র‍্যাবের ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা

র‍্যাবের বিলুপ্তি কিংবা নাম পরিবর্তনের বিষয়ে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে নির্দেশনা জারি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক

সালাহউদ্দিন আহমেদ জানান, ভারতীয় হাইকমিশন, ঢাকা-এর হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে লেনদেন ও যাতায়াতের বিষয় রয়েছে এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে এবং এ বিষয়ে ভারত আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে টুরিস্ট ভিসা বাড়ানোর কথাও জানানো হয়েছে।

সংসদে উঠছে ১৩৩ অধ্যাদেশ

মন্ত্রী জানান, সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে। কোনটি গৃহীত হবে, আংশিক সংশোধন হবে বা বাতিল হবে-তা সংসদেই নির্ধারিত হবে।

ফায়ার সার্ভিসে নতুন নিয়োগ

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কোনো উপজেলা যেন ফায়ার সার্ভিস অফিসবিহীন না থাকে, সে লক্ষ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন নিয়োগ দেওয়া হবে এবং অতীতে দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...

১ ঘন্টা আগে


‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে

২ ঘন্টা আগে


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...

৬ ঘন্টা আগে


অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom