জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা বিতরণ শুরু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকার আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণের পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চালু হবে। পরবর্তীতে ধাপে ধাপে এটি উপজেলা পর্যায়ের সব শিক্ষার্থী, মাদ্রাসা ও হাইস্কুল পর্যায়েও সম্প্রসারণ করা হবে।
তিনি জানান, এই কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলড্রেস, ব্যাগ ও জুতা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনও এতে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, পাইলট প্রকল্পের আওতায় প্রতি উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের এসব সামগ্রী দেওয়া হবে।
তিনি আরও জানান, ছেলে ও মেয়েদের জন্য আলাদা নির্ধারিত ইউনিফর্ম, ব্যাগ ও জুতা থাকবে। সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে সারাদেশে এই সুবিধা সম্প্রসারণ করা।
সরকারের এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে সহায়তামূলক একটি সামাজিক কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে, যা দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিক্ষার্থীদের স্কুলে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চালুর কয়েক মাসেই ট্রেনে স্টারলিংকের সরঞ্জাম চুরি
চালুর কয়েক মাসের মধ্যেই হোঁচট খেয়েছে ট্রেনে ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ। চলতি বছরের মার্চে বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সংযোগ চালু করা হয়। এসব ট্রেনে স্থাপন করা হয়েছিল স্টারলিংকের বিভিন্ন সরঞ্জাম। তবে ছয় মাস না পেরোতেই একে একে চুরি হয়েছে ওয়াই-ফাই রাউটার, স্টারলিংক অ্যান্টেনাসহ ইন্টারনেট...
৮ ঘন্টা আগে
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান হচ্ছে: প্রধানমন্ত্রী
পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার পাশাপাশি সবার জন্য পর্যাপ্ত, নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী...
১১ ঘন্টা আগে
আওয়ামী লীগের সাবেক এমপিরা কারাগারে ভালো আছেন: স্পিকার
বিএনপির নেতাদের ওপর বিগত ১৫ বছর শেখ হাসিনা ও তার সরকার যে অবিচার করেছে, তা জাতিসংঘসহ বিশ্ববাসীর সবার জানা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা কারাগারে যথেষ্ট ভালো আছেন।রোববার (৪ অক্টোবর) তানজানিয়ায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ)
১৪ ঘন্টা আগে
৩ মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল চুনকুটিয়ায়
সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ায় ঝিলমিল প্রজেক্টে ডিপোর জন্য
২২ ঘন্টা আগে
